1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৪২০টি সোনার বার উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৪২০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। আজ বৃহস্পতিবার রাতে দুবাই থেকে আসা একটি বিমানের যাত্রীর আসনের নিচ ও ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৪৯ কেজি। গত কয়েক বছরে যেসব চালান উদ্ধার হয়েছে, এর মধ্যে এটিই সবচেয়ে বড়। এ নিয়ে গত রোববার থেকে আজ পর্যন্ত প্রতিদিনই সোনার চালান জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে জানান, দুবাই থেকে আসা দুবাই উড়োজাহাজের যাত্রীরা নেমে যাওয়ার পর নিয়মানুযায়ী তল্লাশি চালানো হয়। এ সময় একটি আসনের নিচে এবং আসনের কুশনের মধ্যে ৪২০টি সোনার বার পাওয়া যায়।
শুল্ক কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী কোনো মালিক না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। এরপর উদ্ধার করা সোনার বার যাচাইবাছাই শেষে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে।
সাধারণত একজন যাত্রী ২০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না শুল্ক-কর ছাড়াই নিয়ে আসতে পারেন। তবে একই রকমের অলংকার ১২টির বেশি আনা যাবে না। এর বাইরে স্বর্ণালংকার বা সোনার বার আনতে হলে নিয়মানুযায়ী শুল্ক-কর পরিশোধ করতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ