1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

প্রস্তাবিত নাম বাছাইয়ে বৈঠকে সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্যে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির চতুর্থ বৈঠক শুরু হয়েছে। ইসি গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রস্তাবিত নাম নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়েছে। এখন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে নাম চূড়ান্ত করার পালা অনুসন্ধান কমিটির সামনে। তাই ধারণা করা হচ্ছে, ইসি গঠনে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন যেসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে- বৈঠকে সেসব নাম পর্যালোচনা করে চূড়ান্ত করার দিকে এগোতে পারেন তারা।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০ নামের প্রস্তাবের প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের নাম দুইবার এসেছে, তাদের নাম একবার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে।

এ জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পাওয়া তিন শতাধিক নাম নিয়ে আজ (বুধবার) বৈঠকে বসেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকের পর এমন কথা জানান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নাম প্রস্তাব না করা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সময় দিয়েছিল সার্চ কমিটি। ওই সময়ের মধ্যে ২৪টি রাজনৈতিক দল, ছয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে নাম জমা দেন।

তবে, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) ১৫টি দল নাম জমা দেয়নি। পরে গত সোমবার বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের প্রস্তাব নেওয়ার সময় বাড়ায় অনুসন্ধান কমিটি। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন মাধ্যমে প্রস্তাব আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ