1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

প্রবীণদের স্বাস্থ্যের প্রতি নজর বাড়াতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬
  • ১৩৭ Time View

1796কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন,  দেশের মানুষের গড় আয়ু  যেমন বাড়ছে, তেমনি ভেঙ্গে যাচ্ছে যৌথ পরিবার। ফলে  প্রবীণরা জীবনের শেষ বেলায় অসহায় হয়ে পড়ছেন।এ কারণেই প্রবীণদের স্বাস্থ্যের প্রতি নজর বাড়াতে হবে।

বুধবার দুপুরে বিয়াম মিলনায়তনে জাতীয় পুষ্টি নীতি-২০১৫ অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই সভার আয়োজন করে।

সভায় প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মতিয়া চৌধুরী বলেন, শুধু নারী ও শিশুর পুষ্টি মানের দিকে গুরুত্ব বাড়ালেই হবে না। দেশের প্রতিটি মানুষ যাতে উপযুক্ত পুষ্টি পেয়ে নিজেদেরকে সক্ষম রাখতে পারে। বিশেষ করে প্রবীণদের স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করার সময় এসেছে।

মন্ত্রী বলেন, আগে খাদ্য অধিকারের ওপর সরকার গুরুত্ব আরোপ করেছে, এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ওপর গুরুত্ব আরোপ করতে হচ্ছে। মানুষের আয় বাড়ছে। খাদ্যের অভাব অনেকটাই কমে আসছে। ক্রয় ক্ষমতা বাড়ছে।

পুষ্টি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই মান বাড়বে না, এ ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে হবে এবং এ কাজটি নিজ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ