1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

প্রধানমন্ত্রী বরাবর আন্নার সতর্কবানী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০১১
  • ৩৩৬ Time View

নয়াদিল্লি: শীতের মধ্যে যদি লোকপাল বিল পাশ না হয় তাহলে আবারও অনশণ করবে আন্না হাজারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বরাবর এক চিঠিতে আন্না একথা জানান।

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদরত সদস্যরা জানায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে লোকপাল বিল পাশের নিশ্চয়তা পাওয়ার পরই আন্না আগস্ট মাসে ১২ দিন ব্যাপী করা অনশণ ভঙ্গ করে।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির একটি কপি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং অন্য একটি কপি আইনমন্ত্রী সালমান খুরশীদের কাছে পাঠানো হয়েছে।

ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে নভেম্বর মাসের ২২ তারিখ এবং শেষ হবে ডিসেম্বরের ২১ তারিখ।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে ৭৪ বছর বয়সী আন্না হাজারে বলেন, ‘ যদি লোকপাল বিল পাশ না হয় তাহলে শীতকালীন অধিবেশনের শেষদিন থেকেই তার টিম আবারও অনশণে যাবে। ভোটের সময় তিনি রাজ্যে রাজ্যে ঘুরবেন এবং দুর্নীতির বিরদ্ধে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখবেন।

তবে চিঠিতে আন্না আরও উল্লেখ করেন, তার লক্ষ্য কোনো নির্দিষ্ট পার্টি নয়। কিন্তু একটি স্বচ্ছ সরকার গঠনে তিনি জনগণের কাছে আবেদন রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ