1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

তৃতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে সাধারণ জনতা। বলা হচ্ছে, তার সরকার গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করেছে, এ জন্য তারা বিচারব্যবস্থাকে সংস্কার করে পুরো ঢেলে সাজাতে চায়।
শনিবার রাতে তেল আবিবের সমাবেশে যোগ দিয়েছেন হাজারো মানুষ।
পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইসরাইল জানায়, বিক্ষোভে যোগ দেন প্রায় এক লাখ মানুষ। গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থি এই সরকার। এতে আছে অতিমাত্রায় জাতীয়তাবাদী এবং আলট্রা-অর্থোডক্সরা।
এদিকে সরকার বলছে, বিচারক এবং সরকারি আইনি উপদেষ্টাদের অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে। আইন প্রণয়ন এবং সুশাসনের ক্ষেত্রে এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে। এজন্য আইন পরিবর্তন করা দরকার। এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, শনিবার রাতে তেলআবিবে মানুষের ঢল নামে। তারা ইসরাইলি পতাকা উত্তোলন করেন। হাতে ছিল ব্যানার। তাতে লেখা- ‘আমাদের সন্তানরা একজন স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না।’
এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, দেশ রক্ষার জন্য এই বিক্ষোভ। জনগণ তাদের গণতন্ত্রকে রক্ষা করতে এই বিক্ষোভে যোগ দিয়েছে। সব বয়সী প্রজন্মই উদ্বিগ্ন।
এদিকে ট্যাক্স ফাঁকি দেয়ার কারণে নেতানিয়াহু সরকারের মন্ত্রিপরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর ওই মন্ত্রীকে পদ থেকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফলে প্রতিবাদ বিক্ষোভের সঙ্গে যোগ হয়েছে এই আইনি চাপ। এতে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের ক্ষমতা নিয়ে গভীর এক বিভক্তি দেখা দিতে পারে।
বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমনিতেই দুর্নীতির বিচার চলমান। আগের দফায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলেছে। এখনো চলছে। তিনি প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও এ সপ্তাহের শুরুতে বিচারবিভাগকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ