1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘৪০০ কোটি টাকার মালিক’ পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন রিমান্ডে ১৬ ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্র বরদাস্ত হবে না: বিএনপির যুগ্ম মহাসচিব ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা কেন ট্রাম্প প্রশাসনের? ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব ছদ্মবেশে কুমিল্লা মেডিকেলে দুদক, বিনা রশিদে অর্থ আদায়সহ মিলল নানা অনিয়ম আওয়ামী অরাজকতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের বিক্ষোভ বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগের আহ্বান বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের বরিশালে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, চিকিৎসার জন্য পাঠানো হলো ঢাকায়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

অনলাইন ডেস্ক: আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে উচ্চপর্যায়ের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও উৎসবমুখর করে তোলা এবং সফরকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, প্রথম আলোর তৌহিদ হাসান এবং যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর জেলাবাসীর জন্য অত্যন্ত গৌরবের এবং একটি ঐতিহাসিক ঘটনা। আসন্ন এই সফর ঘিরে ইতিমধ্যে কুষ্টিয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরের সব কর্মসূচি সফল ও সার্থক করে তুলতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর সফর সর্বাঙ্গীণ সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ