1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : সৈয়দ আশরাফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৩৫ Time View

1925আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফ বলেন, দেশের উন্নয়নের জন্য সুযোগ্য ও বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বে দক্ষ এবং দেশপ্রেমিক সরকারী কর্মচারী আপামর জনগণ এ কৃতিত্বের অংশীদার। দেশে জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কাঙ্খিত ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্নের অভিযাত্রায় বাংলাদেশ আজ স্বল্পোন্নত আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে।
ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির ৪ জন কর্মকর্তাসহ) মোট ৩২০ জন মাঠপর্যায়ের নবীন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যার মধ্যে ৮৩ জন মহিলা প্রশিক্ষণার্থী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ