1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে কক্সবাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ Time View

প্রায় সাড়ে ৫ বছর পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সৈকতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া উদ্বোধন করবেন। এরপর বেলা ২টার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজার শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারকে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সড়কের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরক্ত পুলিশ। পুলিশের চার হাজারেরও বেশি সদস্যের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এই পর্যটন নগরীর নিরাপত্তায় কাজ করছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর জনসভা নিরাপদ করতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশের বাইরে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পুলিশের পক্ষে লিখিতভাবে জানানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কক্সবাজার এখন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে।’
সমাবেশ নিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম জানান, সমাবেশে ৫ লাখ লোকের সমাগমের জন্য প্রস্তুতি রয়েছে। এরই মধ্যে জেলার পাড়া-মহল্লার মানুষজন প্রধানমন্ত্রীর জনসভায় আসতে শুরু করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা নেতা-কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে বলেও মনে করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, ‘কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা দরদ রয়েছে। তিনি এ জেলায় অনেক বেশি উন্নয়ন করেছেন। এখানে যত মেগা প্রকল্প আছে তা দেশের কোথাও নেই। এবারের জনসভায়ও প্রধানমন্ত্রী আরও নতুন কিছু উপহার দেবেন।’
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর কক্সবাজার সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ