1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের ফোন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪০ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় ফোন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। 

দুই নেতা উভয় দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ