1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

প্রণব মুখার্জি আজ ঢাকায় আসছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৭৩ Time View

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি চার-দিনের ব্যক্তিগত এক সফরে আজ বিকালে ঢাকায় আসছেন।
মুখার্জিকে বহনকারী জেট এয়ারলাইন্সটি আগামীকাল বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ভারতীয় হাইকমিশনারের এক কর্মকর্তা শনিবার বাসস’কে জানিয়েছে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বাংলাদেশ সফরকালে প্রণব মুখার্জি এখানে এক সাহিত্য সম্মেলনে যোগদান করবেন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
ভারতের সাবেক এই প্রেসিডেন্ট মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন সেখানে তাকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হবে।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাতে নগরীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন।
তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার শহীদ সূর্য সেনের বাড়ি পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি ঢাকায় অবস্থানকালে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।
তিনি তার চার-দিনের ব্যক্তিগত সফর শেষে ১৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন।
ভারতের ১৩তম প্রেসিডেন্ট প্রণব মুখার্জি গত জুলাইতে অবসরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ