1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ হলো সাফা-সিয়ামের ‘মিথ্যে গল্প’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১৪৪ Time View

ছোটপর্দার দুই পরিচিত মুখ সিয়াম-সাফা কবিবের মিউজিক্যাল ফিল্ম ‘মিথ্যে গল্প’ প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাধ্যমে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন কোনও গানের মিউজিক ভিডিওতে। সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটি গেয়েছেন ‘হারালো অজানায়’খ্যাত কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী।

আর দৃষ্টিনন্দন গল্পনির্ভর ব্যয়বহুল ভিডিওটি পরিচালনা করেছেন প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। ‘মিথ্যে গল্প’ গেল ২৭ জুলাই রাতে প্রকাশ পায় প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে। একজোড়া কাপলের প্রেম-বিরহ গাঁথা নিয়ে নির্মিত ‘মিথ্যে গল্প’ প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া মিলছে বলে জানায় এর নির্মাতা সূত্র।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, কখনো কখনো একটা নাটক, শর্টফিল্ম এর চাইতেও মিউজিক্যাল ভিডিওতে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং। মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দর্শকের হৃদয়গ্রাহী একটা গল্প সাজানো কিংবা তাতে অভিনয় করে ফেলা কখনোই সহজ কাজ নয়।

সিয়ামের মতে, মিথ্যে গল্প শুধুমাত্র নির্মাণ ও গল্পের গাঁথুনি দিয়ে সহজ করে ফেলেছেন পরিচালক পলক ভাই। গানটিও এক কথায় অসাধারণ। সাফার সাথে প্রথম কাজ, তাই প্রতিটি মূহুর্ত আমাদেও জন্য অনেক মজার ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ