1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

প্যারিস হামলাকারী ৯ জঙ্গির ভিডিও প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬
  • ১৯১ Time View

3091প্যারিসে হামলাকারী ৯ জঙ্গির একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার আইএসের গণমাধ্যম শাখা থেকে ওই ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নভেম্বরে প্যারিস হামলায় আইএসের ৯ জঙ্গি অংশ নেয়।

গত ১৩ নভেম্বরে প্যারিসের ছয়টি স্থানে একযোগে আইএসের হামলায় কমপক্ষে ১৩০ জনের প্রাণহানি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন জঙ্গি বন্দিদের শিরশ্ছেদ করছেন এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যেসব স্থানে সেই স্থানগুলোও দেখানো হয়। এছাড়া পশ্চিমা সমাজ ও সংস্কৃতি বিরোধী বক্তব্যও দিতে দেখা যায়। আইএসের এক জঙ্গি ব্রিটেনে হামলারও হুমকি দিয়েছে।

abaaoudএ সময় ব্রিটেনের যে আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন দিয়েছেন তাদের ছবি দিয়ে ভিডিওটি শেষ হয়েছে।

সাইট মনিটরিং গ্রুপ জানিয়েছে, প্যারিসে হামলার আগে আইএসের কথিত রাজধানী রাক্কায় এ ভিডিওটি ধারণ করা হয়েছে। এদিকে এ ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ