1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

পোশাক কারখানায় তদারকি বাড়াতে ২০ মটরসাইকেল দিল জার্মানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০১৪
  • ১৬৯ Time View

পোশাক কারাখানাগুলোয় তদারকি বাড়াতে কারখানা পরিদর্শকদের জন্য ২০ টি মটরসাইকেল দিয়েছে জার্মানি। গত রবিবার বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে  মটরসাইকেলগুলো হস্তান্তর করেন জার্মান অ্যাম্বাসেডর ড. আলব্রেসথ কনজ।

জার্মান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি’র (জিআইজেড) সহায়তায় মটরসাইকেলগুলো দেওয়া হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ মটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ও মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্মান অ্যাম্বাসেডর বলেন, জার্মানি সবসময় বাংলাদেশের পাশে আছে। আমরা চাই না বাংলাদেশের গার্মেন্ট খাতে ফের তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনার পুনরাবৃত্তি হোক। তিনি বলেন, বাংলাদেশ পোশাক খাতে অনেক এগিয়ে গেছে। কিন্তু এখানকার সাড়ে পাঁচ হাজার পোশাক কারখানার কমপ্লায়েন্স তদারকির জন্য জনবল ও যানবাহন সুবিধা এখনো অপ্রতুল। এ মটরসাইকেলগুলো কারখানা পরিদর্শকদের তাৎক্ষণিক বিভিন্ন কারখানায় উপস্থিত হয়ে সেখানকার ত্রুটি চিহ্নিত করতে সহায়তা করবে।

মটরসাইকেলগুলো বাংলাদেশ, জার্মানি ও ইউরোপীয়ান ইউনিয়নের ‘প্রোমোশন অব সোস্যাল এণ্ড এনভায়রনমেন্ট স্টান্ডার্ড (পিএসইপি)’ নামক যৌথ প্রকল্পের আওতায় দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ