1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

পেট্রলবোমাসহ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

নাশকতার প্রস্তুতিকালে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পেট্রলবোমাসহ তিনি ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনালে বাসে আগুন দেয়ার সময় দুটি পেট্রোল বোমা ও দিয়াশলাইসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)।
বুধবার রাত ৮টার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করছিলেন ওই তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা সৃষ্টিই তাদের উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, পেট্রলবোমাসহ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা ও ছাত্রলীগকর্মী লিমন ও রানাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তারা দোষী প্রমাণিত হলে আমি তাদের শাস্তি দাবি করছি।
তবে ছাত্রলীগের একটি পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলে ব্যবহারের জন্য তাঁরা পেট্রল কিনে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে য়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ