1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

পুলিশ হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ১৫৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বাংলা মোটরে বাসে আগুন দিয়ে পুলিশের কনস্টেবল মো. ফেরদৌস খলিলকে পুড়িয়ে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ফেরদৌস খলিল নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ বুধবার রাতে এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ইত্তেফাককে এ কথা জানান।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাংলা মোটর পুলিশ বক্সের সামনে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে রাজনৈতিক দুর্বৃত্তদের দেয়া আগুনে পুলিশের কনস্টেবল মো. ফেরদৌস খলিল (৩৫) নিহত হন। ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলামও (৪১) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের নেতাদের আসামি করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ