1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

পিয়া নয়, মাসুদ রানা সিনেমার জন্য খোঁজা হচ্ছে নতুন নায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৯৬ Time View

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা মানেই নতুন চমক। গত বছর শোনা গিয়েছিল জাজ থেকেই নির্মিত হবে ‘মাসুদ রানা’ সিরিজের সিনেমা। আর এতে সোহানার চরিত্রে দেখা যাবে মডেল, অভিনেত্রী পিয়া জান্নাতুলকে। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে- পিয়া নয়, নতুন নায়িকা খোঁজা হচ্ছে মাসুদ রানার জন্য।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও পিয়া জান্নাতুলকে নিয়েই সিনেমা নির্মাণের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছিল। তাছাড়া করোনাসৃষ্ট পরিস্থিতির কারণেও সিনেমার কাজ পিছিয়েছে। এর মধ্যেই পিয়া সরে দাঁড়ালে নতুন সংকট তৈরি হয়। তবে খুব দ্রুতই নতুন নায়িকা চূড়ান্ত হবে বলে জানা গেছে।

পিয়া জান্নাতুল ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’সহ কয়েকটি সিনেমায় কাজ করেন। চলতি বছর ফেব্রুয়ারিতে পুত্র সন্তানের মা হন তিনি।

উল্লেখ্য, যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘এমআর-৯ মাসুদ রানা’। বাংলাদেশের জাজের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে রয়েছে সিলভারলাইন প্রোডাকশন্স। এই সিনেমায় হলিউড ও ঢালিউডের অভিনয়শিল্পীরা একত্রে কাজ করবেন। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্যধারণের কাজ হবে বলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ