1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পিলখানা ট্র্যাজেডি : দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ১১৬ Time View

বহুল আলোচিত পিলখানার বিডিআর ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার মামলায় সোমবার দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেছেন হাইকোর্ট।

আসামি সংখ্যার দিক দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ মামলার রায় পড়া শুরু হয় রোববার সকাল ১০টা ৫৪ মিনিটে। প্রায় আড়াই ঘণ্টা পর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী বলেন, রায়ে এক হাজার পৃষ্ঠার পর্যবেক্ষণ রয়েছে।

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে রায় পড়া শুরু করেন কনিষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

মামলা সংশ্লিষ্ট আইনজীবী, অ্যাটর্নি জেনারেল এবং কয়েকজন সিনিয়র আইনজীবী ছাড়া আদালতে কাউকে ঢুকতে দেয়া হয়নি। পরিচয়পত্র দেখে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়েছে।

স্বজনদের কাউকে রায় শোনার জন্য ভেতরে ঢোকানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ