1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ১১৭ Time View

পাবনার সুজানগর উপজেলার দোলাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তিনি শ্যামলী পরিবহনের হেলপার বলে জানা গেছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ