1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ যুক্তরাষ্ট্রের চোখের সামনেই কীভাবে চলছে চীনের গুপ্তচরবৃত্তি? বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এ সময় গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন। আরটিভির স্থানীয় প্রতিনিধি মো. শাহজালাল জানান, হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং ক্যামেরাপারসনকে মারধর করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় দলের মধ্যে উত্তেজনা চলছিল। আজ উভয় পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ৮ থেকে ১০ নেতাকর্মীসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে দাবি বিএনপির। দলীয় সূত্র বলছে, আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

বেড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন খাজা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করে। এতে প্রশাসনের তৎপরতার অভাব ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন পায়না, বৃশালিকা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো করে। সেদিন তারা তাণ্ডব শুরু করে এবং এসব সাত-আটটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

খাজা বলেন, আমরা বারবার পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি, কিন্তু পুলিশ ও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে তারা সহিংসতা করার সাহস পেয়েছে।

তিনি জানান, শনিবার সকালে আওয়ামী লীগের একদল নেতাকর্মী সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে বেড়া বাজারে প্রবেশের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেন। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং সংঘর্ষ ঘটে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে আজ বেড়া উপজেলা পরিষদে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল সরকারের চেয়ে বড় হতে পারে না। সবার দাবি, এর একটি সমাধান হওয়া প্রয়োজন। তিনি সহিংসতা নিরসনে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বৃশালিখা, হাতিগাড়া এলাকাসহ বেড়া পৌরসভা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

তিনি বলেন, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। সকাল ১১টা থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ সাংবাদিকদের বলেন, বেড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ