1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

পানি পড়ে প্রধান বিচারপতির চেয়ারেও!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১২০ Time View

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার চেয়ারেও বৃষ্টির পানি পড়ে বলে জানিয়েছেন তিনি নিজেই। শনিবার দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেন, সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি যে চেয়ারে বসি, সেখানেও পানি পড়ে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মূল রেকর্ড রুমও এই ভবনে।

বাংলাদেশের নারী বিচারকের অগ্রদূত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজ শনিবার এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই সম্মাননা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের মূল ভবনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ২০ তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর ৫-৬ বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদেরকে মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে।

মহিলা জজদের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ