1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

পাটপণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ১৪২ Time View

আজ জাতীয় পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

আজ বুধবার সকালে পাট দিবসের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে পাটপণ্য মেলার উদ্বোধন করা হবে।

৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী এ মেলা চলবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবার তৃতীয়বারের মতো ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উদযাপন করা হচ্ছে।

প্রতিবারের মতো এবারও জাতীয় পাট দিবস-২০১৯ উপলক্ষে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপে পাট ও পাটজাত পণ্যদ্বারা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

পাট দিবসের গুরুত্ব এবং পাটসংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ১৪টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি পুরস্কার পাবেন তারা হলেন- সেরা পাটচাষি, সেরা পাটবীজ উৎপাদনকারী, কাঁচাপাট রফতানিকারক সেরা প্রতিষ্ঠান, পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (সরকারি), পাটপণ্য উৎপাদনকারী সেরা পাটকল (বেসরকারি), সরকারি পাটকলে সর্বোচ্চ পাট সরবরাহকারী, পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা পাটকল (বেসরকারি), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা), বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ), পাটসুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি), সর্বোচ্চ পাটপণ্য রফতানিকারক (ট্রেডার্স), ও পাটশিল্পের উন্নয়ন গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ