1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

পরিবেশমন্ত্রীকে বরখাস্ত করলেন মেরকেল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১৫৪ Time View

পরিবেশমন্ত্রী নোরবার্ট রটজেনকে বরখাস্ত করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। গত বুধবার বিকেলে বার্লিনে অঘোষিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে পার্লামেন্টের চিফ হুইপ পিটার আলমিয়ারকে নোরবার্টের স্থলাভিষিক্ত করারও ঘোষণা দিয়েছেন তিনি।

গত রোববার অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে পরিবশেমন্ত্রী নোরবার্টের শোচনীয় পরাজয় ঘটে। ধারণা করা হচ্ছে, একারণেই চ্যান্সেলর তাকে সরকার থেকে সরিয়ে দিলেন। অপরপক্ষে চিফ হুইপ পিটারকে মেরকেলের ঘনিষ্ঠজন বলে মনে করা হয়।

জার্মানির সবচে ঘনবসতিপূর্ণ অঞ্চল নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নির্বাচনে মেরকেলের নেতৃত্বাধীন খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নাটকীয় পরাজয় ঘটে। আর সেখানে প্রার্থী ছিলেন নোরবার্ট (৪৬)। আর এ পরাজয়ের জন্য তাকেই দোষারোপ করছে দল।

জার্মানির রাজনীতিতে নোরবার্ট আঙ্গেলা মেরকেলের একজন নির্ভরযোগ্য সহকর্মী ছিলেন। তাকে ভবিষ্যৎ চ্যান্সেলর ভাবা হতো। তবে উচ্চাকাঙ্ক্ষা তার অনেক শত্রু  তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত সেটাই কাল হলে দাঁড়ালো বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ