1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

পরাগ অপহরণ: আমীর ১০ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
  • ১৬৭ Time View

কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণের ‘মূল হোতা’ মুক্তার হোসেন আমীরকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশ হেফাজতে পঠিয়েছে আদালত।

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১২ দিনের রিমান্ডে চেয়েছিলেন।

গত ১১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিম শুভাঢ্যা এলাকায় প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তার মা লিপি রানী মণ্ডল (৩৫), বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তারা।

ওই রাতেই পরাগের দাদি সাবিত্রী মণ্ডল একটি মামলা করেন। অপহরণের তিনদিন পর আঁটি বাজারে নয়াবাজার এলাকার রাস্তার পাশে পাওয়া যায় প্রায় অচেতন পরাগকে।

পরাগকে উদ্ধারের পরদিন এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর র‌্যাব একই দিনে জাহিদুল হাসান, আলী ওরফে রিফাত, কালা চাঁন, আলফাজ, রিজভী আহমেদ অনিক ও আবুল কাশেম নামে ছয়জনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে জাহিদুল, কালা চাঁন ও আলী ওরফে রিফাত অপহরণের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন, যাতে অপহরণ পরিকল্পনার ‘মূল হোতা’ হিসাবে আমীরের নাম বলেন তারা।

এরপর ২৪ নভেম্বর গাজীপুর সদরের মুদাফা তিলারগাতি এলাকায় বন্দুকযুদ্ধের পর একটি বাড়ি থেকে আমীরকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল বলেন, “পরাগ অপহরণের মূল নায়ক আমীর। তার পরিকল্পনাতেই শিশু পরাগকে অপরহণ করা হয়েছিল।”

আমীরের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তাকে আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার আদেশ দেন। এ সময় আমীর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের দাবি করেন।

তিনি আদালতকে বলেন, “আমি এখনও সুস্থ নই। অথচ জোর করে আমাকে আদালতে হাজির করা হয়েছে।”

শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পরাগ অপহরণের ঘটনায় গ্রেপ্তার শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল হক ওরফে মোল্লা জুয়েল ও মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ