1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। গত অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়ার পর সলিসিটরের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের জন্য ২৬৫ জন আইনজীবীকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। এই নিয়োগের পর থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আইনজীবীদের একটি অংশ বিএনপির বাইরের নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন। তাঁরা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলেরও পদত্যাগ চেয়েছেন।

নিয়োগ বাতিলের আন্দোলনে নেতৃত্বদানকারীদের অন্যতম এবিএম ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে বলেন, শিউলি খানম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ভাইয়ের স্ত্রী। তাঁর বিরুদ্ধে নোট বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মূলত বিএনপির আন্দোলনের কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানান ইব্রাহিম খলিল।

এ বিষয়ে জানতে চাইলে শিউলি খানম আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিয়োগ পেয়েছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পুনরায় নিয়োগ পান। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সারা জীবন বিএনপির সঙ্গে ছিলেন। তবে কখনোই বিএনপি বা অঙ্গসংগঠনে তাঁর কোনো পদ ছিল না। আর নোট বাণিজ্যের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ