1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আকরাম খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১৮৩ Time View

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদে আবার ফিরলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। শনিবার সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্রটি ফেরত নেন তিনি।

বাংলানিউজকে আকরাম খান জানান, শনিবার থেকেই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আবার কাজ শুরু করবেন তিনি।

পদত্যাগের তিনদিনের মাথায় সিদ্ধান্ত বদলালেন আকরাম খান। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন আইসিসি ট্রফি জয়ী এই অধিনায়ক।

এর আগেই আকরাম খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাকে দেখা করতে বলা হয়। রাত ৮টায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী তাকে বলেন, ‘তোমার ক্রিকেটে থাকা দরকার। তুমি থাক। বোর্ডে কি হচ্ছে সেটা আমি দেখছি।`

এরপর বিসিবির পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল শনিবার সকালে আকরাম খানকে বোর্ডে ডেকে পদত্যাগপত্র ফেরত দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ