1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

নয় মাসে প্রবাসী আয় হাজার কোটি ডলার

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ১৩৯ Time View

Remitence_400_791129169চলতি ২০১৩-১৪ অর্থবছরের নয় মাসে প্রবাসীরা মোট ১ হাজার ৪৭ কোটি ৯৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, গত মার্চ মাসে প্রবাসী আয় (রেমিটেন্স) কিছুটা বেড়েছে। এ মাসে প্রবাসীরা মোট ১২৭ কোটি ৩৩ লাখ ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন।

জানা গেছে, এর আগে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ১১৭ কোটি ৩১ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠান। যা জানুয়ারি মাসের চেয়ে প্রায় ৯ কোটি ডলার কম।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ইসলামি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ৩৩ কোটি ৯৯ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।

জানা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই মাসে ১২৩ কোটি ডলার, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ১০০ কোটি ডলার, অক্টোবর মাসে ১২৩ কোটি ডলার, নভেম্বর মাসে ১০০ কোটি ডলার, ডিসেম্বর মাসে ১২১ কোটি ডলার এবং জানুয়ারি মাসে ১২৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

আর মার্চ মাসে পাঠানো আয় নিয়ে মোট আয় দাঁড়ালো ১ হাজার ৪৭ কোটি ৯৪ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ