1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ১১৫ Time View

নড়াইলের আউড়িয়া ইউনিয়নে সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আজিজুর রহমান নামের এক বখাটে যুবক অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষক আজিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।image_90710_0

এ ঘটনায় ধর্ষিতার মাতা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানিয়েছে, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মো. মুজিবর রহমান শেখের লম্পট পুত্র মো. আজিজুর রহমান (২০)  গত ১৪ জুলাই দুপুরে ওই কিশোরীকে প্রাইভেট পড়ে ফেরার পথে  অস্ত্রের মুখে জিম্মি করে রামচন্দ্রপুর গ্রামের  একটি বাগানে নিয়ে ধর্ষণ করে।

এদিকে এই ধর্ষণের বিষয়টি ধাপাচাপা দিতে একটি প্রভাবশালী মহ ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি সাংবাদিক ও স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরে আসলে ধর্ষিণের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে ধর্ষণকারী মো.আজিজুরের বিরুদ্ধে থানায় মামলা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করেছি। ধর্ষক আজিজুরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ