1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ

ন্যান্সিকে ল্যাবএইডে স্থানান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৪৬০ Time View

বিশিষ্টসংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এই শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোববার সকালে ল্যাবএইডে নেওয়া হয়।image_94637_0

ন্যান্সির ভাই জনি সাংবাদিকদের জানান, তার  বোনকে সকাল নয়টার পর ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে।  সেখানে তাকে আইসিইউ রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ন্যান্সি। শনিবার রাত একটা পর্যন্ত তার শারীরিক অবস্থার  কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে ন্যান্সির ভাই জনি অভিযোগ করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিৎসাসেবা না পাওয়ায় তার বোনকে ঢাকায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ