1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ন্যাটো সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ১৬৪ Time View

শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে পাকিস্তানকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রামোসেই। এর পাশাপাশি বন্ধ ন্যাটো সরবরাহ পথ খুলে দেওয়ার জন্যও তিনি আহবান জানান পাকিস্তানের প্রতি।

আফগানিস্তানে ন্যাটোর অভিযান শেষ করার দ্বারপ্রান্তে অনুষ্ঠেয় এই গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারটি সাংবাদিকদের কাছে শুক্রবার নিশ্চিত করেন ন্যাটো মহাসচিব।

আগামী ২০ ও ২১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। ধারণা করা হচ্ছে বিশ্বের কমপক্ষে ৬০ জন রাষ্ট্র প্রধান এ সম্মেলনে অংশ নেবেন। ন্যাটোর ইতিহাসে এ সম্মেলনই সবচেয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ন্যাটো প্রধান বলেন পাকিস্তানের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। এর পাশাপাশি রাশিয়া চীন এবং ভারতকেও এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। তবে ধারণা করা হচ্ছিলো আফগানিস্তানে ন্যাটো অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং সহায়তাকারী হিসেবে পাকিস্তানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও কাতার, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ