1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

নৌকা মার্কায় ভোট দিন ‘মুই ফিরি আসিম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩
  • ১৮৬ Time View
goyপ্রমবারের মত কোনো জনসভার মঞ্চে সজীব ওয়াজেদ জয়কে দেখা গেল সাদা পাঞ্জাবি-পাজামা, উপরে মুজিব কোট এবং চোখে কালো গ্লাস। তর্জনী উঁটিয়ে বক্তৃতাও দিলেন শেখ মুজিবুর রহমানের মতো।
বক্তৃতায় তিনি বললেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নতি হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প কিছু নেই। এসময় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীপুত্র।
বুধবার রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন জয়।
জয় তার বক্তৃতায় রংপুরের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আপনাদের কথা দিলাম ‘মুই ফিরি আসিম’ (আমি ফিরে আসবো)। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের কথা কখনও ভুলবো না। যেখানেই থাকি উত্তরবঙ্গের উন্নয়ন করতেই থাকবো। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় মার্কায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকবে।’
বঙ্গবন্ধু দৌহিত্র জয় বলেন, ‘সারা পীরগঞ্জে বিদ্যুৎ আসবে। মঙ্গা ফিরে আসবে না। আর যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে তবে এখানকার মানুষের উন্নয়ন হবে না। বিদ্যুৎ আসবে না, মঙ্গা ফিরে আসবে।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে তিনি হেলিকপ্টার যোগে ফতেহপুরে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে নামেন সজীব ওয়াজেদ। পনের মিনিট পর হেলিকপ্টারে করে ফতেহপুর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন, মেয়ে সায়মা হোসেন পুতুল ও পুত্রবধূ ক্রিস্টিনা। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রীও ছিলেন তারা সঙ্গে। প্রধানমন্ত্রীর পরিবারকে স্বাগত জানাতে হেলিপ্যাডের চার পাশে ছিল শত শত মানুষের ভিড়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ