1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩০

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

নেপালে যাত্রীবাহী একটি বাস খাদ পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের 9এ দুর্ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি
রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে আসা বাসটি ৮০ কিলোমিটার উত্তরে রাসুওয়া জেলার পার্বত্য রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি চিলিমি গ্রামে যাচ্ছিল। কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি ঢাল বেয়ে ১৫০ মিটার নিচে পড়ে গেল তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জেলা প্রধান শিবরাম গেলাল নিহতদের মধ্যে একজন দুগ্ধপোষ্য শিশু উল্লেখ করে বলেন, দুর্ঘটনা স্থল থেকে নিহত ৩০ জনের মধ্যে ২৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন চিকিৎসা চলাকালে মারা যায়।
গেলাল বলেন, আমরা আহত অপর ৩৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি এবং এখনও এলাকাটিতে তল্লাশি চালাচ্ছি।
দুর্ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়। তবে আহত যাত্রীরা জানিয়েছেন বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রী ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ