1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ Time View

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অনুরোধে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি। রোববার সকালে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের পর প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

২০১৭ সালে নেপালের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই পার্লামেন্টের মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত।

রোববার প্রেসিডেন্ট বিদ্যা দেবি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের ৩০ এপ্রিল ও ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, কনিস্টিটিউশনাল কাউন্সিল অ্যাক্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি অধ্যাদেশ নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল প্রধানমন্ত্রী ওলির উপর। এতে বলা হয়েছে, মাত্র তিনজন মন্ত্রীর উপস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন প্রধানমন্ত্রী। গত মঙ্গলবার প্রেসিডেন্টকে দিয়ে অধ্যাদেশে সই করিয়ে নিয়েছিলেন তিনি। এ ঘটনায় খোদ নিজের দলের মধ্যেই সমালোচনার কেন্দ্রে ছিলেন ওলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ