1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ১০০ Time View

নেত্রকোনার খালিয়াজুরীতে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিষুরী জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার বিষুরী জলমহাল নিয়ে স্থানীয় নবাব চৌধুরী ও দুলাল চন্দ্র সরকারের মাঝে বিরোধ চলছিল।

এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ঘটনাস্থলে বানুয়ারী গ্রামের আব্দুল আহাদ চৌধুরীর ছেলে আলতু চৌধুরী (৬২) ঘটনাস্থলে নিহত হয়।

এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে বানুয়ারী গ্রামের জয়নাল মিয়া (৪৫), গোলাপ চৌধুরী (৬২), রহিমা (৩২) ও সুফিয়ার (৪৫) পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। আহতরা নেত্রকোনা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে খালিয়াজুরী থানা পুলিশের ওসি মো. মহসীন জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ