1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

নেইমার-এভারটনের গোলে ব্রাজিলের জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

নেইমার-এভারটনের যুগলবন্দিতে চিলির বাধা পেরিয়েছিল ব্রাজিল। সেই মানিকজোড় ফের জয় এনে দিলেন ব্রাজিলকে। দুজনই করলেন গোল। তাতে ভর করেই পেরুকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আগের সাত ম্যাচেই জয়। সে সংখ্যাটাকে এবার আটে উন্নীত করল ব্রাজিল। পেরুর বিপক্ষে শুক্রবার সকালে তুলে নিল সহজ এক জয়। তাতেই শতভাগ জয়ের অপ্রতিরোধ্য যাত্রাটা ধরে রাখল কোচ তিতের শিষ্যরা।

নিজেদের মাঠ অ্যারেনা পের্নামবুকোয় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ছেড়ে কথা বলছিল না পেরুও। বরং শুরুর মিনিটগুলোয় সফরকারীরাই আলো ছড়াচ্ছিল বেশ। তবে একটু ধাতস্থ হতেই ম্যাচের লাগামটা হাতে টেনে নেয় ব্রাজিল দল। ১৪ মিনিটেই তারই সুফল পান নেইমাররা। ১৪ মিনিটের সময় নেইমারের এসিস্ট থেকে প্রথম গোলটি করেছিলেন এভারটন রিবেইরো। পরে ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন নেইমার নিজেই। এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

জাতীয় দলের হয়ে বরাবরই দুর্বার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। আরো একবার তারই প্রমাণ দিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ