1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

নিলামে ডাইনোসরের ফসিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

dino১৫০ মিলিয়ন বছর ধরে এই পৃথিবীর বুকে রাজত্ব করেছে ডাইনোসরেরা। তারপর হঠাতই লুপ্ত হয়ে যায় বিশালকায় এই প্রাণীর দল। কিন্তু এখনো বিশ্বের নানা দেশেই খুঁজে পাওয়া যায় তাদের ফসিল বা ডিম। সেরকমই কয়েকটি ডাইনোসরের ফসিল নিয়ে আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে নিলামের আয়োজন করেছে বনহ্যাম। আরসেই নিলাম ঘিরে বিভিন্ন মিউজিয়াম ও বিজ্ঞানীদের আগ্রহ এখন তুঙ্গে।

৬৭ মিলিয়ন বছর আগে, সেই ক্রিটেসিয়াস যুগে মরণপণ লড়াইয়ে নেমেছিল দুই ডাইনোসর। তাদের মধ্যে একটি মাংসাশী ন্যানোটিরানাস প্রজাতির, আর অন্যটি তৃণভোজী সেরাটোপসিয়ান।

উত্তর আমেরিকার জলাভূমিতে সেই যুদ্ধে মৃত্যুর কোলে ঢলেপড়ে দুই ডাইনোসরই। কিন্তু প্রকৃতির খেয়ালে সময়ের ক্যাপসুলে আটকে যায় দুইযোদ্ধা।

নরম কাদায় আটকে ফসিলে পরিণত হয় তাদের দেহ। তারপর কেটে গেছে বহুযুগ। ২০০৬ সালে আমেরিকার মন্টানায় হেল ক্রিক অঞ্চল থেকে উদ্ধার হয় মৃত্যু আলিঙ্গনে আবদ্ধ সেই দুই ডাইনোসরের জোড়া ফসিল।

বিজ্ঞানীদের কাছে এই ফসিল দুটির মূল্য অপরিসীম। কারণ ফসিল দুটি এতটাই অক্ষত যে কিছু কিছু জায়গায় এখনও চামড়ার অস্তিত্ব রয়ে গেছে।

সেরাটোপসিয়ানের ফসিলটি নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ন্যানোটিরানাসের ফসিলটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই ন্যানোটিরানাসকে ছোট টিরানোসরাস রেক্সবলেও অভিহিত করা হয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাইনোসরের ফসিল দুটিএবার নিলামে উঠতে চলেছে। আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কে এই নিলামের আয়োজন করা হয়েছে। জোড়া ডাইনোসরের ফসিলের দাম রেকর্ড নয় মিলিয়ন ডলারে উঠতে পারে বলে আশা করছে নিলামকারী সংস্থা বনহ্যাম।

একই সঙ্গে নিলামে উঠতে চলেছে আরও কয়েকটি ডাইনোসরের ফসিল। আপাতত সবকটি ফসিলই প্রদর্শিত রয়েছে ম্যানহাটানে বনহ্যামের দপ্তরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ