1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৪ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

রোববার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, তারা অনবরত নানা রকম মিথ্যাচার করছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য দলের বিভিন্ন স্তরের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আওয়ামী লীগের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবিলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।

সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, ছোটমনির এমপি প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সঞ্চালনা করেন সদস্য সচিব ফেরদৌসি আক্তার রুনু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ