1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

নির্বাচনে যাবে না জাপা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০১৪
  • ১৫৩ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের  বিশেষ উপদেষ্টা ও মুখপাত্র ববি হাজ্জাজ আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, জাতীয় পার্টি ৫ জানুয়ারির নির্বাচনে  যাবে না। এ বিষয়ে  সাবেক প্রেসিডেন্ট এরশাদের  অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

সাবেক প্রেসিডেন্ট এরশাদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন দাবি করে ভিডিও বার্তায় ববি হাজ্জাজ এ কথা বলেন।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত ববি হাজ্জাজ বলেন, জাতীয় পার্টি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না। এ সিদ্ধান্তই চূড়ান্ত। পার্টির চেয়ারম্যান শুরু থেকে এটা বলে আসছেন। সামনেও তিনি এ মত পাল্টাবেন না। যারা এর বাইরে বিভিন্ন রকমের কথা বলছেন, তাদের সঙ্গে জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই।

ববি বলেন, নির্বাচন সম্পর্কে চেয়ারম্যানের অবস্থান কখনই বদলায়নি। প্রথম থেকে তিনি একটাই ডিসিশন জানিয়েছেন সেটা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। এটা হতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। উনি একবারও মত বদলাননি এবং আগামীতেও বদলাবেন না। তিনি প্রথম থেকে বলে আসছেন দেশের মানুষকে একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে চান। তার এ মত তিনি আগেও বদলাননি, আগামীতেও বদলাবেন না মত।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ