1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে চীনা বিমান!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১৩৬ Time View

malay_chineএর আগে তল্লাশি অভিযানে অস্ট্রেলীয় বিমান ধ্বংসাবশেষ দেখতে পাওয়ার দাবির পর একই দাবি করল চীনা বিমান। এর সূত্র ধরে নতুন করে চীন ও জাপান যৌথ তল্লাশি অভিযানে নেমেছে। খবর বিবিসির।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জিনহুয়া জানিয়েছে, ভারত মহাসাগরের ‍তল্লাশি চালানো অঞ্চলে বিমানটি কিছু ‘সন্দেহজনক’ বস্তু দেখতে পেয়েছে। বস্তুগুলো সাদা ও বর্গাকৃতির বলেও জানানো হয়েছে।

এ খবরের পরপরই অস্ট্রেলিয়ার পার্থ শহরের আড়াই হাজার বর্গকিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো দুটি চীনা বিমান পাঠানো হয়েছে। এর সঙ্গে জাপানি দুটি ‘অরিয়ন’ বিমানও যোগ দিচ্ছে।

ওই স্থানে আগে থেকেই তল্লাশি চালাচ্ছে অস্ট্রেলিয়ার জাহাজ ও বিমান। দেশটির স্যাটেলাইটে সন্দেহজনক কিছু বস্তুর প্রতিকৃতি দেখার দাবির পরই অস্ট্রেলিয়া এ অভিযান শুরু করে।

উল্লেখ্য, গত ৮ মার্চ মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা করা এমএইচ-৩৭০ জেট বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে হারিয়ে যায়। এরপর আন্দামান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত খোঁজা হলেও এখনও বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ