1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৭০ Time View

616ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। একই দিনে মুক্ত হয় জেলার সরাইল উপজেলাও। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংসদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ফারুকী পার্ক স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। এরপর স্মৃতিসৌধে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ