1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

নাইজেরিয়ায় বরখাস্ত সেনাদের পুনর্বহাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৭ Time View

নাইজেরিয়া সরকার বরখাস্ত হওয়া অন্তত ৩ হাজার সেনাকে চাকরিতে পুনর্বহাল করেছে। adasdascweঅভিযোগ ছিল- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এসব সেনা শৃঙ্খলা ভঙ্গ করেছে।
এদিকে নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি উসমান রাজধানী আবুজায় সাংবাদিকদের জানান- যে ৫ হাজার সেনা বরখাস্ত করা হয়েছিল। তাদের মধ্য থেকে এসব সেনাকে পুনর্বহাল করা হয়েছে। বোকো হারামের বিরুদ্ধে সামরিক অভিযানে এসব সেনা তাদের পরিপূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে। এরইমধ্যে তারা নতুন করে প্রশিক্ষণও শুরু করেছে। তবে অপরাধমূলক তৎপরতার কারণে যেসব সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করা হয় নি।
ওই সেনা কর্মকর্তা আরো জানান, ৬০ জনেরও বেশি সেনা সদস্যের ভাগ্য আদালতে নির্ধারিত হবে। এসব সেনা বিদ্রোহ করেছে এবং যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরইমধ্যে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তবে তারা আদালতে আপিল করেছে এবং বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পর্যাপ্ত ও উপযোগী অস্ত্র না থাকার অভিযোগে এসব সেনার বেশিরভাগ বোকো হারাম-বিরোধী লড়াইয়ে ময়দান ছেড়েছিল। অনেকে আবার সে সময় যুদ্ধেই যেতে চায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ