1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

নতুন শর্তের আগে কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার চান বিমানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

নতুন বছরের শুরুতেই কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা। সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউকে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি) কর্তৃপক্ষের সঙ্গে বিমানমন্ত্রী রাশেদ খান মেননের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএফটি ঘোষণা দিয়েছিল, বড়দিনের উপহার দেয়া হবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।

গতকাল শুক্রবার এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন, যুক্তরাজ্যের কাছে আমরা আবদার করেছিলাম নিষেধাজ্ঞা প্রত্যাহারটি বড়দিনের উপহার হিসেবে দিতে। ইতোমধ্যে তারা তাদের কিছু অবজারভেশন দিয়েছে। তাদের চাওয়ার প্রতি আমরা অবশ্যই সম্মান দেখাবো। তবে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

রাশেদ খান মেনন বলেন, আমরা সেগুলোর জবাব দেবো নতুন বছরের প্রথম সপ্তাহে। তবে নতুন করে যে কোনো শর্তের আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। কারণ আমরা ইতোমধ্যে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

এদিকে যুক্তরাজ্যের পরামর্শ অনুযায়ী বিমানবন্দরে কিছু যন্ত্রপাতি স্থাপন হয়েছে। এগুলো হচ্ছে- ডুয়েল ভিউ এক্স-রে স্ক্যানিং মেশিন, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, লিকুয়িড এক্সপ্লোসিভ ডিটাকশন সিস্টেম (এলইডিএস), আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেম (ইউভিএসএস), ফ্যাপ ব্যারিয়ার গেট উইথ কার্ড রিডার, ব্যারিয়ার গেট উইথ আরএফআইডি কার্ড রিডার, এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস), এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন (ইটিডি) ইত্যাদি।

উল্লেখ্য, কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে বিমানের মুনাফায় প্রভাব পড়েছে। কার্গো পরিবহন খাতে ২০১৬-১৭ অর্থবছরে বিমান ৩৩ হাজার ৫৪২ টন মালামাল পরিবহন করে। ২০১৫-১৬ অর্থবছরে ছিল ৪০ দশমিক ৯৩১ টন। আয় ছিল ৩১৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে কার্গো খাতে বিমানের আয় হয় ২৪৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ