1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ যুক্তরাষ্ট্রের চোখের সামনেই কীভাবে চলছে চীনের গুপ্তচরবৃত্তি? বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

নতুন রূপে মঞ্চে ফিরল ১৯৬৫ সালের হাসির নাটক ‘বর সংকট

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

চিটাগাং ক্লাব লিমিটেডের বিনোদন কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টায় ক্লাব অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে হাসির নাটক ‘বর সংকট’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম। ​নাটকের গল্প আবর্তিত হয়েছে মানিক ও পরানকে ঘিরে। অভিভাবকদের ঠিক করা বিয়ে ভাঙতে দুজনই আলাদাভাবে পালানোর পরিকল্পনা করে। কিন্তু তারা জানে না, যার যার অভিভাবকের ঠিক করা পাত্র-পাত্রী আসলে তারাই। এই ভুল বোঝাবুঝি ও পরিস্থিতিকে কেন্দ্র করে ঘটে একের পর এক হাস্যরসাত্মক ঘটনা, যা শেষ হয় মধুর সমাপ্তিতে। ​নির্দেশক রবিউল আলম জানান, নাটকটি তার কিশোর বয়সের প্রথম নাট্যপ্রয়াস। ১৯৬৫ সালে গ্রামে বাঁশের মঞ্চে হ্যাজাকের আলোয় এর প্রথম মঞ্চায়ন হয়েছিল। এবার নতুন রূপে নাটকটি মঞ্চে আনা হয়েছে। ​নাটক শেষে ক্লাব চেয়ারম্যান শোভন এম. শাহাবউদ্দীন (রাজ) এবং বিনোদন কমিটির ইনচার্জ ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দুল আনোয়ার (ফরহাদ) নাটকের শিল্পী ও কলাকুশলীদের ধন্যবাদ জানান। ​নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ফরহাত আব্বাস (পাটোয়ারী), ফাহমিদা জাফরীন (পরান), নাসরিন সরওয়ার মেঘলা (চুমকি), শুভ্রা বিশ্বাস (মা), প্রফেসর ডা. মু. বদিউল আলম (তালুকদার), ডা. তন্ময় সরকার (হরমুজ আলী), মামুনুর রশীদ সাগর (মানিক), মোহাম্মদ শাহ একরাম (টোটা), আহসানুল আবেদীন চৌধুরী (জনি) (গবরা), অ্যাড. জালাল উদ্দীন রাসেল (মেজাত), ফজলে ওয়ালী আহমেদ (মাসুদ) ও শ্রী রুবেল চৌধুরী (খোকন)। ​নাটকটির নেপথ্যে ছিলেন—সেট ডিজাইনে মোস্তফা কামাল যাত্রা, আলোয় মুরাদ হাসান, রূপসজ্জায় শাহরিয়ার হান্নান ও পোশাকে নাসরিন সরওয়ার মেঘলা। নির্দেশনা সহকারী হিসেবে কাজ করেছেন জালাল উদ্দীন রাসেল। প্রযোজনা সহযোগী হিসেবে ছিলেন জেড এম আলাউদ্দীন খান, মো. সেলিম, সীমান্ত বড়ুয়া ও শ্রী রুবেল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ফরহাত আব্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ