1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ ইসির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্দেশনায় ইসি জানায়, হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২২ সালে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া ভোটার তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে।

এ কার্যক্রমের পাশাপাশি চলমান প্রক্রিয়া যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, দেশের যেকোনো নির্বাচন চলাকালে নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম বন্ধ রাখত নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিসগুলো। এ নির্দেশনার পর ইসির মাঠ পর্যায়ের অফিসগুলো এখন থেকে নতুন ভোটারসহ এনআইডির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ