1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

নতুন ফরাসি ফার্স্ট লেডি?

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৩৯ Time View

juliফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রেমিকা অভিনেত্রী জুলি গায়ে ধীরে ধীরে লোকসমক্ষে আসছেন। দেশটির নতুন ফার্স্ট লেডি হিসেবে নিজেকে পরিচিত করতে চাইছেন তিনি, এমন জল্পনা-কল্পনার মধ্যেই গত বৃহস্পতিবার তাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল। সেখানে ওলাঁদও ছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।

জেনারেল শার্ল দ্য গলের যুদ্ধবিষয়ক বক্তৃতার ৭৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে পশ্চিম প্যারিসের প্রান্তে মঁ ভালেরিয়ায় আয়োজন করা হয় ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। এতে কালো রঙের পোশাক পরে উপস্থিত হন অভিনেত্রী গায়ে (৪৩)। তার পিতামহ অ্যালেন গায়ে ফরাসি প্রতিরোধযুদ্ধের একজন বীর। তারই হুইলচেয়ার ঠেলতে ঠেলতে অনুষ্ঠানস্থলে যান গায়ে।

১৯৪০ সালের ১৮ জুন লন্ডন থেকে রেডিওতে ঐতিহাসিক ওই ভাষণ দিয়েছিলেন জেনারেল শার্ল দ্য গল। জার্মান বাহিনীর হামলা মোকাবিলায় ফরাসিদের প্রতিরোধ-যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। ওই বক্তৃতার ৭৫ বছরপূর্তি হলো। এ উপলক্ষে বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে যোগ দেন প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বেশ কয়েকজন যোদ্ধা। ওলাঁদ তাদের সঙ্গে করমর্দন করেন।

গায়ের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদ (৬০) গোপনে প্রেম করছেন, এমন তথ্য গত বছর ফাঁস হয়ে যায়। এর জেরে তার দীর্ঘদিনের প্রেমিকা সাবেক ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলার সঙ্গে ওলাঁদের সম্পর্কচ্ছেদ ঘটে। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ স্রেফ কাকতাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ