1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১৫৫ Time View

dev000ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়কে জড়িয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। দিনভর নাটকের পর অবশেষে টুইট করে ক্ষমা চাইলেন দেব।

ভোটের উত্তেজনা কেমন লাগছে? একটি সংবাদপত্রে দেয়া সাক্ষাৎকারে দেবের মন্তব্য, ধর্ষিত হওয়ার মতো অনুভূতি হচ্ছে। হয় চিৎকার করো না হলে উপভোগ করো। এমন মন্তব্যে দেবের রুচিবোধ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

কেশপুরে গ্রামের বাড়িতে গিয়ে বলেছেন মিলেমিশে কাজ করার কথা। বিরোধী বামপ্রার্থী সন্তোষ রাণাকে ফোন করে নিজেই আদায় করেছেন চায়ের নেমন্তন্ন। রাজ্য রাজনীতিতে হঠাৎই সৌজন্যের টাটকা বাতাস। সৌজন্যে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, ওরফে দেব। সেই ফিলগুড ফ্যাক্টরে জল ঢেলে দিলেন দেব নিজেই।

ভোটের উত্তেজনা কেমন উপভোগ করছেন। একটি সংবাদপত্রের প্রতিনিধির প্রশ্নের জবাবে দেবের সরস উত্তর, নিজেকে ধর্ষিত মনে হচ্ছে তার। তিনি বলছেন, এটা অনেকটা ধর্ষণের মতো। হয় চিৎকার করো কিংবা উপভোগ কর। এ মন্তব্যে সমালোচনার ঝড় রাজ্যজুড়ে।

বেফাঁস এ মন্তব্যের জন্য দেবকে সরাসরি দায়ী করতে নারাজ অভিনেতা বাদশা মৈত্র। দেবকে বুঝেশুনে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, দেবকে যে চাপ দিয়ে প্রার্থী করা হয়েছে তা তার এই মন্তব্যেই পরিষ্কার।

যদিও দেবকে ক্লিনচিট দিচ্ছেন না সমাজকর্মীরা। ইয়ুথ আইকন দেব কী করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তুলছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ