1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৬১ Time View

জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাভাইরাস মহামারীর কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট পরিসরে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রসঙ্গত, টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ মো. আব্দুল্লাহ করোনায় মারা যান গত ১৩ জুন। এর পর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদটি খালি রয়েছে। অবশ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ