1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া

দ. আফ্রিকার কাছে হারলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৭ Time View

বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। কার্টেল ওভারে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে প্রোটিয়াসরা। হারলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটের খেলা নিশ্চিত করেছে মাহেলা জয়াবর্ধনের দল।

দক্ষিণ আফ্রিকা: ৭৮/৪ (ওভার ৭)
শ্রীলঙ্কা: ৪৬/৫ (ওভার ৭)
ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে পোনে তিন ঘণ্টা বৃষ্টি হয়েছে হাম্বানটোটাতে। প্রকৃতি বাধায় ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের অনেক পরে। তাই দুই দলের অধিনায়ক মিলে কার্টেল ওভারে খেলা শুরুর বিষয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নেন। ২০ ওভারের পরিবর্তে ম্যাচ হয় ৭ ওভারে। এই নিয়ম অনুযায়ী একজন বোলার দুই ওভার করে বোলিং করতে পারবেন।

মাহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করেছে প্রোটিয়াস ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে এবি ডি ভিলিয়ার্সের ৩০, হাশিম আমলার ১৬ ও ডু প্লেসিসের ১৩ রানের কল্যাণে চার উইকেট হারিয়ে ৭৮ রান করতে পারে দক্ষিণ আফ্রিকা। একটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ ও থিসারা পেরেরা।

জবাবে খেলতে নেমে পাঁচ উইকেট হারিয়েও লক্ষ্য টপকাতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৪৬ রান তুলতে সমর্থ হয় তারা। সমান ১৩ রান করে করেন কুমার সাঙ্গাকারা ও দিলশান মুনাবীরা। দুটি উইকেট শিকার করেন ডেল স্টেইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ