1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। অন্যদিকে দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।

তিনি বলেন, বিএনপি তো নিজেই এ দেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। তাই শেখ হাসিনার সাফল্যে অনেকে হিংসা করে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণ-আন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো ব্যর্থ হয়েছে বিএনপি। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে জয় লাভ করা যায় না। তারা বিভিন্ন জোট করে গণ-আন্দোলন রচনার ব্যর্থ চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে আন্দোলন মানুষ দেখতে পায়নি। কারণ, জনগণের সম্পৃক্ততা ছাড়া আন্দোলন হতে পারে না।

আগামী নির্বাচনের বিষয়ে কাদের বলেন, আমাদের নির্বাচন আমাদের গণতান্ত্রিক উপায়ে হবে। অন্য দেশের পরামর্শে হবে না। অন্যদেশের নির্বাচন নিয়ে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথা ব্যথা থাকবে?

তিনি আরও বলেন, বিএনপির মাথায় এখনও তত্ত্বাবধায়ক সরকারের ভূত। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন হিমাগারে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ