1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসআর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অবারিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের রয়েছে মেধা, উর্বর ভূমি, খনিজ সম্পদ আর সুনীল সমুদ্র। এ সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরাই হব বিশ্বের সেরা দেশ।

কর্মজীবনে ‘জব স্যাটিসফ্যাকশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনও কাজে সন্তুষ্টি না থাকলে তা সবার জন্যই ক্ষতিকর।

ভবিষ্যতে কর্মক্ষেত্রে আন্তরিকতা ও সন্তুষ্টির সঙ্গে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার কথা তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, অ্যালামনাইরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্য কাজে লাগিয়ে কাজ করতে পারেন। তারা নতুন প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ