1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দেশের জার্সি গায়ে পরীক্ষায় মেসি-নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১৪৩ Time View

messi neimarrত্রিমুকুট জিতে মরশুম শেষ করেছেন বার্সেলোনার দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার৷ এবার পালা দেশের জার্সি গায়ে কোপা আমেরিকার কঠিন লড়াইয়ের নামার৷ বার্সেলোনার হয়ে সব বড় ট্রফি জিতে নিয়েছেন এলএম টেন৷ কিন্তু আর্জেন্টিনার হয়ে ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা ছাড়া ঝুলিতে তেমন কিছু ভরা হয়নি৷ তাই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর তিনি৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে মেসির জন্য গলা ফাটাতে করতে ২০ হাজারেরও বেশি আর্জেন্টিনা সমর্থক চিলি উড়ে যাচ্ছেন৷ গ্রুপ বি-তে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জামাইকার সঙ্গে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ দল৷ ১৪ জুন মেসিদের প্রথম প্রতিপক্ষ প্যারাগুয়ে৷ মেসি বলেন, ‘এবার জয়টাই লক্ষ্য হবে৷’

এদিকে, বিশ্বকাপের গ্লানি ভুলে দুঙ্গার তত্ত্বাবধানে নতুন করে শুরু করেছে ব্রাজিল৷ বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ মিলিয়ে টানা ন’টি ম্যাচে জয়ী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকাতেও দল ভালো পারফর্ম করবে বলে আশাবাদী কোচ দুঙ্গা৷ গ্রুপ সি-তে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার সঙ্গে রয়েছে ব্রাজিল৷ ১৫ তারিখ পেরুর মুখোমুখি হবেন নেইমাররা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ